Saturday, May 30, 2026

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Date:

Share post:

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সকাল ১১টা থেকে শুরু হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তবে সাড়ে দশটার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে হবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে এবিষয়ে সতর্ক করা হয়েছে। সকাল ১১টা থেকে গণিত এবং দুপুর ২টো থেকে শুরু হবে পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা। গত বছরের তুলনায় ২৫ হাজার পরীক্ষার্থী কমেছে। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ৮০০ জন। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৫৫ হাজার ৫২৯ জন এবং পশ্চিমবঙ্গের বাইরে ৩৩ হাজার ২৭১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৬৮ হাজার ৫৩২ জন পুরুষ, ২০ হাজার ২৬২ জন মহিলা। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ৬ জন।

পরীক্ষায় নকল করা রুখতে এবছরও ব্যবহার করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিক্টেটর। অ্যাডমিট কার্ড সহ সচিত্র পরিচয় পত্র এবং রঙিন ছবি নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। এবছর পশ্চিমবঙ্গ ছাড়াও অসম ও ত্রিপুরাতে পরীক্ষাকেন্দ্র হয়েছে। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২১৯।

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...