Wednesday, May 20, 2026

মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকেই কটাক্ষ বিজেপি নেতার!

Date:

Share post:

বিতর্কিত মন্তব্যের জেরে ফের শিরোনামে বিজেপি নেতা। এবার নিশানায় মহাত্মা গান্ধীর স্বাধীনতা আন্দোলন। সেটিকে ‘নাটক’ বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে। শুধু তাই নয়, এই ধরণের মানুষকে কেন মহাত্মা বলা হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিজেপি নেতার এই মন্তব্যে ফলে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বেঙ্গালুরুর এক জনসভায় শনিবার ভাষণ দেন কর্ণাটকের উত্তর কানাডার বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। সেখানেই মহাত্মা গান্ধীকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, “গান্ধীজি ব্রিটিশদের জানিয়ে ও তাঁদের সমর্থনে নিয়ে স্বাধীনতার আন্দোলনের কর্মসূচি ঠিক করতেন। তাই এই তথাকথিত নেতাকে পুলিশ একবারও মারধর করেনি। স্বাধীনতা আন্দোলন বড় একটা ‘নাটক’। যা ব্রিটিশদের দ্বারা অনুমোদিত। স্বাধীনতা আন্দোলনের নামে একটা সমঝোতা ছিল”।
অনন্তকুমার হেগড়ে কটাক্ষ করে বলেন, ইংরেজদের সমর্থনে অনশন ও সত্যাগ্রহ আন্দোলন মঞ্চস্থ করা হয়। কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকদের দাবি, গান্ধীজির অনশন ও সত্যাগ্রহ আন্দোলনের ফলেই দেশে স্বাধীনতা এসেছে। কিন্তু, এটা সত্যি নয় বলে মত বিজেপি নেতার। সত্যাগ্রহের জন্য ভারত ছাড়েনি ব্রিটিশরা। হতাশার কারণে স্বাধীনতা দিয়েছিল।
বিজেপি সাংসদের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কর্ণাটকের কংগ্রেস নেতৃত্ব। এই ধরনের মানসিকতার লোকদের পাগলা গারদে পাঠানো উচিত বলেও কটাক্ষ করেছেন তাঁরা। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব হেগড়ের মন্তব্যকে ব্যক্তিগত মত বলে দায় ঝেড়ে ফেলেছেন।


Related articles

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...