Tuesday, June 23, 2026

ফের রাজভবনে পার্থ, এবার সঙ্গী অমিত! কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল রবিবারের পর আজ সোমবার ফের রাজভবনে গেলেন রাজ্যের পরিষদীয় তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এদিন বিকেলে রাজভনে যান তিনি। তবে এবার একা নয়, তাঁর সঙ্গী ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানে গিয়ে তাঁরা বেশ কিছুক্ষণ

রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন।

দুই মন্ত্রীর রাজভবন আগমন যে সৌজন্য ছিল না সেটা নিশ্চিত। কিন্তু রাজ্যপালের সঙ্গে ঠিক কী কী বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়েছে, সে ব্যাপারে কোনও পক্ষই মুখ খোলেননি। রাজভবন থেকে বেরোনোর সময় এই বৈঠক সম্পর্কে কিছুই বলতে চাননি পার্থ চট্টোপাধ্যায়।

তবে মনে করা হচ্ছে, আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট অধিবেশন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। বাজেট বক্তব্য নিয়ে বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলেও সূত্রের খবর।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...