Wednesday, March 4, 2026

বিচারক নিয়োগ নিয়ে রাজ্যকে পত্রবোমা আদালতের

Date:

Share post:

রাজ্যের নিম্ন আদালতে বিচারক নিয়োগ করা হয়নি? সে নিয়ে অসন্তুষ্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল চিঠি পাঠালেন রাজ্যের আইন ও বিচার দফতরের সচিবকে। সেখানে পরিস্কার ভাষায় রাজ্যকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ও হাই কোর্টের সুপারিশ থাকা সত্ত্বেও কেন এই নিয়োগ করা হয়নি। আদালত রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্কই রাখতে চায়। কিন্তু আদালতের সৌজন্যকে দুর্বলতা যেন মনে না করা হয়। চিঠিতে বলা হয়েছে, তিনটি ক্যাডারে নিয়োগের বিষয়টি বারবার মনে করিয়ে দেওয়া হয়। রাজ্য জানিয়েছিল, কিছু বক্তব্য আছে। সেই বক্তব্য কেন এখনও এলো না! সংবিধানের ২৩৫ ধারাকে মনে করিয়ে দিয়ে আদালতের তরফে বলা হয়, নিম্ন আদালতের বিচারক নিয়োগে হাই কোর্টের নিয়ন্ত্রণ থাকবে।

২৩জন জেলা জজ ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিয়োগ নিয়ে ৫ফেব্রুয়ারির মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। একটি পকসো মামলার প্রেক্ষিতে বিচার শুরু করতে না পারার জেরেই এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের বিচার ও আইন মন্ত্রী মলয় ঘটক জানান, ফাইল ছেড়ে দেওয়া হয়েছে। চিঠির কথা জানা নেই। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করে পিএসসি। তার উপরের পদে নিয়োগ করে হাইকোর্ট। আর বিচারপতি নিয়োগ কলেজিয়ামের হাতে।

spot_img

Related articles

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...