Tuesday, May 5, 2026

মতুয়া গড়েও এনআরসি ও সিএএ নিয়ে বিজেপিকে তোপ মমতার

Date:

Share post:

বনগাঁর জনসভায় মঙ্গলবার ফের এনআরসি ও সিএএ নিয়ে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। মতুয়া গড়ে দাঁড়িয়ে এই আইনের বিরেধিতায় তিনি বললেন, “NRC-র প্রথম ধাপ NPR (জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ)। তাই আমি এনপিআর-ও করতে দিইনি। এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, সংশয়ের কথা বলছে। অথচ নাগরিক না হলে ভোট দেবেন কীভাবে, আর সেই ভোটেই জিতে এল কীভাবে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
তিনি স্মরণ করিয়ে দেন, আপনারা সকলেই নাগরিক। ভোটার কার্ড ভালভাবে তৈরি করবেন, কোনও চিন্তা করবেন না। আমরা পাশে আছি। বিপদে আমি সকলের পাশে থাকি, কিন্তু নিজেকে ‘চৌকিদার’ বলি না।”কেন্দ্রের বিরুদ্ধে তাঁর তোপ , প্রথমে একটা ফর্ম এ বলতে হবে নাগরিক নই ,মানে আপনি ছিলেন নাগরিক হয়ে গেলেন বিদেশী পাঁচ বছর এর জন্য। তারপর ওরা ঠিক করবে নাগরিক কিনা। ওরা কে এটা বলার জন্য । আমরা থাকতে কেউ নাগরিকদের অধিকারকে কেড়ে নিতে পারবে না। এখন সিপিএম, বিজেপি, কংগ্রেস ভাই ভাই হয়ে গিয়েছে । সিপিএম বাংলার জন্য কোনওদিন কিছু করেনি । দিনে করে কংগ্রেস/সিপিএম আর রাতে করে বিজেপি। আমাদের দল অন্যায় কিছু করেনা।
এদিন তিনি অসমের NRC প্রসঙ্গও উল্লেখ করলেন। বললেন, “আপনারা অসমে দেখেছেন, NRC-র নামে কী হয়েছে। হিন্দু নাগরিকদের সকলের নাম তালিকায় থাকবে বলে নিশ্চিত করেছিল। কিন্তু দেখা গেল, বাদ যাওয়া ১৯ লক্ষে মধ্যে ১২ লক্ষই হিন্দু বাঙালি।”
আসলে, সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষেই অধিকাংশ মতুয়া। সেই সমর্থনকে কিছুটা প্রতিহত করতে CAA বিরোধী আন্দোলনের মধ্যভাগে তিনি বেছে নিয়েছিলেন বনগাঁকে।এমনকি, স্থানীয় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের প্রভাবও বুঝে নেওয়ার চেষ্টা করলেন।এদিন জামিয়া মিলিয়া, শাহিনবাগে ধারাবাহিকভাবে গুলিচালনার ঘটনা এবং যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রীদের ‘গুলি’ নিদানের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন, গুলি চালাও। কেন্দ্রের মন্ত্রীদের গলায়ও একই সুর। কেন্দ্রের সরকারের উচিত, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা। তা না করে এরা গুলি চালানোর নিদান দিচ্ছেন! ছাত্র আন্দোলনের উপর অযথা হামলা হচ্ছে।”

Related articles

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...