Monday, April 20, 2026

আঘাত গুরুতর, হাঁটুতে অস্ত্রোপচার সৌমিত্রের

Date:

Share post:

গায়ক সৌমিত্র রায়ের পায়ের আঘাত গুরুতর। আজ দুপুর ১টা নাগাদ তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হবে। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে ‘ভূমি’র গায়ক জানান, এমনিতে ঠিক থাকলেও হাঁটুর চোটটা বেকায়দায় ফেলেছে তাঁকে। এদিন দুপুরে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার কথা।
সোমবার দুপুরে ইকো পার্কের কাছে তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে হঠাৎই উল্টো দিক থেকে আসা একটি গাড়ির। নিজেই গাড়ি চালাচ্ছিলেন ‘ভূমি’-র গায়ক। তাঁর কাঁধে, বুকে ও পায়ে চোট লাগে। ঘটনাচক্রে সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন কল্যাণ সেন বরাট। তিনি সৌমিত্রকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Related articles

জলাধার ফেটে বিপত্তি জামুড়িয়ায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

জামুড়িয়ার ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে এক শিশু। ইস্টার্ন কোলফিল্ডস...

নির্বাচনী প্রচার থেকে ফের বাংলার মনীষীদের অপমান! যোগীর বিরুদ্ধে সরব তৃণমূল-সপা

বাংলার মনীষীদের অপমান করাই যেন বিজেপির বহিরাগত নেতাদের প্রথা, আর এই প্রথা দিয়েই বাংলা-প্রেম দেখাতে মরিয়া বিজেপি! বারবার...

কলকাতা ফুটবল লিগে তমলুকের দল! জর্জ টেলিগ্রাফের নয়া উদ্যোগ

আসন্ন কলকাতা লিগের আগে তমলুক খেলা ঘরের সঙ্গে গাঁটছড়া বাঁধলো জর্জ টেলিগ্রাফ(George telegraph)। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক একটি...

নিয়ম ভেঙে ফর্ম-৬ দিয়ে নাম তোলা: সুপ্রিম কোর্টে মেনকা

ভোটার তালিকা প্রকাশের পরে অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ভোটারদের নাম আর পূর্ণাঙ্গ তালিকায় উঠবে কি না, বাংলার ন্যায্য ভোটাররা...