Monday, May 18, 2026

শ্রেয়সের দুরন্ত শতরান ব্যর্থ, টেলরের কাঁধে ভর করে জয় পেল নিউজিল্যান্ড

Date:

Share post:

শ্রেয়স আইয়ারের ১০৩, লোকেশ রাহুলের অপরাজিত ৮৮ ও বিরাট কোহালির ৫১ রানের দাপটে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত চার উইকেট হারিয়ে তুলেছিল ৩৪৭ রান।তবু নিউজিল্যান্ডকে আটকাতে ব্যর্থ ভারতীয় বোলাররা। ৩৪৭ রান তাড়া করে জিতে গেল নিউজিল্যান্ড।ব্যাটসম্যানরা রানের পাহাড়ে ভারতকে বসালেও, সব চেষ্টা ব্যর্থ হল। চলতি কিউয়ি সফরে প্রথম হারের মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে। অভিজ্ঞ রস টেলরের দুরন্ত শতরানের সুবাদে একদিনের সিরিজে ১–০ তে এগিয়ে গেল আয়োজকরা।
শুরুটা ভালই করেছিল কিউয়িরা। ৫৯ বলে এসেছিল ৫০ রান। ১৫ ওভারে উঠেছিল ৮৩। তারপরই আঘাত হানে ভারত। শার্দূল ঠাকুরের বলে কেদার যাদবকে ক্যাচ দিয়ে ফিরেছিলেন মার্টিন গাপ্টিল (৪১ বলে ৩২)। ৮৫ রানে প্রথম উইকেট পড়েছিল নিউজিল্যান্ডের। দ্বিতীয় উইকেট পড়েছিল ১০৯ রানে। কুলদীপ যাদবের বলে স্টাম্পড হয়েছিলেন অভিষেককারী টম ব্লান্ডেল (১০ বলে ৯)।অন্যপ্রান্ত থেকে উইকেট পড়লেও বাঁ-হাতি ওপেনার হেনরি নিকলস টানছিলেন নিউজিল্যান্ডকে। ৬০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। রস টেলরের সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে যোগ করেছিলেন ৬২ রান। যে ভাবে ব্যাট করছিলেন, তা ভারতীয় শিবিরে টেনশন আমদানি করছিল। এই পরিস্থিতিতেই অবিশ্বাস্য ভাবে শরীর ছুঁড়ে সরাসরি থ্রোয়ে তাঁকে রান আউট করলেন বিরাট কোহালি। ৮২ বলে তাঁর ৭৮ রানের ইনিংসে রয়েছে ১১টি চার।

নিকলস ফেরার পর নিউজিল্যান্ডকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন রস টেলর ও টম লাথাম। দু’জনে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ২০০ থেকে ২৫০- এ পৌঁছাতে টেলর-লাথাম নিলেন মাত্র ২১ বল।টেলরের পঞ্চাশ এসেছিল ৪৫ বলে। এই প্রতিবেদন লেখার সময় ৩৮ ওভারে তিন উইকেটে ২৬১ রান নিউজিল্যান্ডের। চতুর্থ উইকেটে টেলর ও ল্যাথাম যোগ করেন ১৩৮ রান। ওখানেই ম্যাচ চলে যায় হাতের বাইরে। যদিও কিউয়িদের শুরুটা ভাল হয়েছিল। ওপেনিং জুটিতে ৮৫ রান যোগ করেন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলাস (‌৭৮)‌।আসলে বুমরা সহ বাকি ভারতীয় বোলাররা আজ ছন্দে ছিলেন না। ভারতের ৩৪৭ রান তাড়া করে নিউজিল্যান্ড ১১ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল। ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪৮ তুলল তারা।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...