Thursday, May 21, 2026

সোনারপুরে সকালে শ্যুটআউট, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

সকালেই সোনারপুরে শ্যুটআউট। খুন স্থানীয় ব্যবসায়ী নারায়ণ বিশ্বাস। বৃহস্পতিবার, সকাল ১০টা নাগাদ দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের রায়পুরে প্রতিদিনের মতো বাড়ির পাশের একটি পুকুরে মাছের খাবার দিতে যাচ্ছিলেন নারায়ণ বিশ্বাস। অভিযোগ, মুখ ঢাকা ৪ দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাঠের মধ্যে পড়ে যান তিনি। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো শত্রুতা বা জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে। এই প্রথম নয়, এর আগেও নারায়ণের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। গুলিও করা হয় তাঁকে। সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও, এবার আর শেষ রক্ষা হল না। দিনের আলোয় শ্যুটআউটের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন-ট্যাংরা: বিক্ষোভের পরই ঘটনাস্থলে পুলিশ- ফরেনসিক৷ নতুন করে তদন্ত শুরু

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...