Thursday, May 14, 2026

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সন্তু মুখোপাধ্যায়

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত কারণে মঙ্গলবার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাইপারটেনশন এবং সুগার জনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পরিবার সূত্রে পাওয়া খবর, মঙ্গলবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় বর্ষীয়ান অভিনেতার। পরিস্থিতি খারাপ হতে পারে আশঙ্কা করে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে তাঁর।

আরও পড়ুন-শচীন কন্যা সারা হার মানাবে বলিউডের তারকাদের! রইল কিছু ছবি

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...