Friday, June 19, 2026

বইমেলায় গিয়ে কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলে দিলেন অপর্ণা সেন

Date:

Share post:

“ভোটার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে কি হাজার হাজার অনাগরিক ভোট দিয়ে কেন্দ্রের এই সরকারকে ক্ষমতায় এনেছে?” কলকাতা আন্তর্জাতিক

বইমেলায় একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন।

কেন্দ্রীয় সরকারের বিতর্কিত নয়া নাগরিক আইনের কড়া সমালোচনা করে এই অভিনেত্রী বলেন, নির্বাচনে অংশ নিয়েছেন যাঁরা, তারাই এই আইন যখন চাইছেন না তাহলে এর বাস্তবতা কী করে সম্ভব।

অপর্ণা সেন আরও বলেন, কেন্দ্র কীভাবে এই আইন কার্যকর করতে চায় তাও এখনও স্পষ্ট নয়। নোট বাতিলের ফলে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই ভঙ্গুর। এইরকম এক কঠিন পরিস্থিতিতে কোটি কোটি টাকা কীভাবে খরচ করে এই আইনকে বাস্তবায়ন করতে চাইছে কেন্দ্র, তা নিয়েও প্রশ্ন তোলেন বর্ধিয়ান এই অভিনেত্রী।

একইসঙ্গে অভিনেত্রী জানান, আইন যখন পাস হয়ে গিয়েছে তখন তা কোনও রাজ্য মানবো না বলাটাও যুক্তিযুক্ত নয়। আবার এই আইনের বিরুদ্ধে যেভাবে গোটা দেশজুড়ে আন্দোলন তীব্রতর আকার নিয়েছে তা এড়িয়ে যাওয়াও কেন্দ্রীয় সরকারের পক্ষে কঠিন বলে মনে করেন তিনি।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...