Monday, May 18, 2026

বইমেলায় আজ ফের গোলমালের আশঙ্কা, কড়া হোক পুলিশ

Date:

Share post:

আজ রবিবার শেষদিনের বইমেলায় ফের গোলমালের আশঙ্কা। শনিবারের রেশ ধরে আজ মেলায় জমায়েত ডেকেছে বামেদের একটি গোষ্ঠী। পাল্টা তৈরি থাকছে বিজেপি সমর্থকরাও। পুলিশ যদি প্রথম থেকে কড়া না হয়, ভুগতে হবে বইপ্রেমীদের।

বইমেলাটা মিটিং মিছিলের জায়গা নয়। অথচ প্রথম দিন থেকে এন আর সি বিরোধিতায় মানববন্ধন, মিছিল, শ্লোগান, লিফলেট বিলি চলছিল মেলায়। পুলিশ এবং গিল্ডকর্তারা চোখে ঠুলি দিয়ে বসেছিলেন।

শনিবার বিজেপির মুখপত্র জনবার্তার স্টলে তাদের নেতারা গেলে তার সামনে এন্তার বিক্ষোভ করে বাম গোষ্ঠী। বিজেপির কিছু কর্মী পাল্টা শ্লোগান দেন। এলাকা তপ্ত হয়। পুলিশ বামেদের সরিয়ে দেয়। তখন থেকে রাত পর্যন্ত বামেদের সঙ্গে পুলিশের গোলমাল চলে।

আজ সকাল থেকে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে বামেদের একটি গোষ্ঠী তিনটের সময় জমায়েতের ডাক দিচ্ছে মেলায়। একই প্রচার বিশ্ব হিন্দু পরিষদেরও।

অথচ এটা হতে দেওয়া যায় না।
কেন বইমেলায় রাজনৈতিক কর্মসূচি হবে?
এন আর সির বিরোধিতা সর্বত্র হচ্ছে। সেটা বইমেলার মধ্যে করতে হবে কেন?
কেন বইপ্রেমীদের সাধারণ চলাফেরার পরিবেশ নষ্ট করছে বামপন্থীরা? কে তাদের অধিকার দিয়েছে বইমেলার ছন্দ নষ্ট করার? কেন তারা প্ররোচনা ছড়াচ্ছে? কেন প্রথম দিন থেকে পুলিশ আঙুল চুষল? কী করছিলেন গিল্ডকর্তারা? কেন মিছিলের অনুমতি দেওয়া হল?

আজ প্রথম থেকেই কড়া ব্যবস্থা নিক পুলিশ।
বইমেলার ছন্দনষ্টকারীদের মেলা থেকে বার করে দেওয়া হোক।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...