Wednesday, June 3, 2026

দেখা না হলেও সাউথ পয়েন্টের অভিভাবকদের ভরসা সেই মুখ্যমন্ত্রীই

Date:

Share post:

অস্বাভাবিক ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে আজ, রবিবার সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হয়েছিলেন। এদিন হাজরা থেকে ছোট্ট একটি মিছিল করে তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যান। সেখানে গিয়ে অভিভাবদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে চান বলে জানিয়ে ছিলেন। যদিও এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁদের। আগে থেকে এমন কর্মসূচি জানা ছিল না মুখ্যমন্ত্রীর। এদিন তিনি অন্য কাজে ব্যস্ত। তাই মুখ্যমন্ত্রীর মুখপাত্রের কাছে গিয়ে তাঁরা নিজেদের অসহায়তা এবং অভিযোগের কথা লিখিত আকারে জানিয়ে এসেছেন। অভিভাবকরা আশাবাদী মুখ্যমন্ত্রী বিষয়টি নিশ্চয়ই মানবিকতার সঙ্গে বিবেচনা করে দেখবেন। কারণ, এর আগেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির অস্বাভাবিক ফি বৃদ্ধির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সরকারিস্তরে সরব হয়েছিলেন।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে বছরের ২৩ শতাংশ ফি বৃদ্ধি করেছে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ। যা নজিরবিহীন। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবক প্রতিনিধিদের একটি আলোচনাও হয়েছিল। কিন্তু নিজেদের জায়গায় অনড় স্কুল কর্তৃপক্ষ। তাই বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন সাউথ পয়েন্টের অভিভাবকরা।

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...