Friday, June 19, 2026

টলিপাড়ার নির্বাচনে জয়ী হলেন কারা?

Date:

Share post:

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে প্রকাশিত ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের নির্বাচনের ফল। সোমবার, সকাল থেকেই রেজাল্টের ট্রেন বোঝা যাচ্ছিল। বেলা বাড়তেই যে ফল সামনে আসে, তাতে দেখা গেল জিতেছেন শাসকদল ঘনিষ্ঠ প্রতিনিধিরা। এবার আর্টিস্টস ফোরামের নির্বাচনে লড়বেন না বা কোনও পদে থাকবেন বলে আগেই জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নির্বাচনের আগেই কার্যকরী সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। এই নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক সমীকরণের জল্পনাও উসকে যায়। কিন্তু এই বিষয়ে জল ঢেলে বুম্বদা জানান, কাজের চাপের কারণেই কার্যকরী সভাপতির দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না তিনি।

একনজরে ফলাফল
• বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয়ী সৌমিত্র চট্টোপাধ্যায়
• কার্যকরী সভাপতি- শঙ্কর চক্রবর্তী
• সহ সভাপতি- পরাণ বন্দ্যোপাধ্যায়, জিৎ, সোহম চক্রবর্তী
• সাধারণ সম্পাদক- অরিন্দম গঙ্গোপাধ্যায়
• যুগ্ম সম্পাদক- সপ্তর্ষি রায়, শান্তিলাল মুখোপাধ্যায়
• সহ সম্পাদক- দেবদূত ঘোষ, রানা মিত্র
• কোষাধ্যক্ষ- তাপস চক্রবর্তী
• সহ কোষাধ্যক্ষ- সোহন বন্দ্যোপাধ্যায়
• কার্যকরী সদস্য- কুশল চক্রবর্তী, সোনালি চৌধুরী, জুন মালিয়া, সাগ্নিক, দিগন্ত বাগচী

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...