Tuesday, March 31, 2026

দিলীপের ভাষায় ডোল পলিটিক্সের বাজেট!

Date:

Share post:

রাজ্যের বাজেটকে ডোল পলিটিক্স বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বললেন, বাজেটে রাজ্যের ভাবখানা এমন যেন অনেক হয়েছে। এবার কিছু টাকা নাও। ভোট দাও। কিন্তু তা তো হবে না। অর্ধেক রাজ্যে বিজেপি এগিয়ে। তাই সেয়াওব জায়গায় তৃণমূল মুখ থুবড়ে পড়বে।

দিলীপ বলেন, কর্মসংস্থান কোথায়? রাজ্যের ছেলে-মেয়েরা সব ভিন রাজ্যে চলে যাচ্ছে। সেটা কীভাবে বন্ধ হবে? গরিবদের বিনা পয়সায় বিদ্যুৎ দেবেন। কেন দিতে পারছেন? কারণ, বেশিরভাগ কলকারখানা বন্ধ। বিদ্যুতের চাহিদা তলানিতে। বিদ্যুৎ অতিরিক্ত। তো বিনামূল্যে ৭৫ ইউনিট না দিয়ে তো ১৫০ ইউনিট দিতে পারতেন। রাজ্যে শিল্প নেই। শিল্প আসবে কোথা থেকে? আইন-শৃঙখলার যা পরিস্থিতি, তাতে কেউ এ রাজ্যে ব্যবসা করতেই আসবে না। ফলে রাজ্যের হাল বেহালই থাকবে।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...