Tuesday, June 23, 2026

ফের ফিরছে পুরনো ৫০০-র নোট? গুজবে সরগরম বিমানবন্দর

Date:

Share post:

তবে কি আবার ফিরছে পুরনো ৫০০-র নোট? জল্পনা চলছে কলকাতা বিমানবন্দরে। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরের কারেন্সি এক্সচেঞ্জ বুথ থেকে নাকি দেওয়া হয়েছে পুরনো-জাল পাঁচশো টাকার নোট। এই অভিযোগ করেন কানাডার এক পর্যটক। কিন্তু এই অভিযোগ খারিজ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

২৮ জানুয়ারি ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে নামেন থমাস টালি। এরপর বিমানবন্দরের কারেন্সি এক্সচেঞ্জ বুথ থেকে তাঁকে দশটি পুরনো পাঁচশো টাকার নোট দেওয়া হয় বলে অভিযোগ থমাসের। দশটি নোটের মধ্যে আবার ২টি নোট জাল। থমাস বলেন, ‘আমি বিমানবন্দরে অভিযোগ জানাই। তাঁরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বলেন, এখান থেকে কোনও ভুল হয়নি। আমিই অন্য কোনও জায়গা থেকে পুরনো নোট পেয়েছি। অথচ আমি বিমানবন্দর ছাড়া অন্য কোথাও নোট বদল করিনি ৷’

বিমানবন্দরে মৌখিক অভিযোগ জানিয়ে কোনও কাজ হয়নি বলে দাবি থমাসের। এবার তিনি লিখিতভাবে অভিযোগ জানাতে চান। বিমানবন্দর থানার তরফ থেকে জানান হয়েছে, অভিযোগ পেলে তারা তদন্তে নামবে।

আরও পড়ুন-বহিরাগতদের হাতে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল দিল্লির গার্গী কলেজ

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...