Thursday, June 11, 2026

এখনও ৫৫টি আসন জয়ের স্বপ্নে বিভোর বিজেপির মনোজ!

Date:

Share post:

দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম দু’ঘণ্টায় ফলাফলের যা ট্রেন্ড, তাতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া অরবিন্দ কেজরিওয়ালের কাছে শুধু সময়ের অপেক্ষা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে গণনা শুরু হতেই একের পর এক আসনে এগিয়ে যায় আম আদমি পার্টি। অন্যদিকে, দ্বিতীয় দল হিসেবে কিছু আসনে বিজেপি এগিয়ে থাকলেও তা আপের তুলনায় অনেকটাই কম। আর এই ফলাফলই শেষ পর্যন্ত বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ, বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার ফলাফলই মিলতে চলেছে দিল্লিতে।

যদিও এখনো হাল ছাড়তে নারাজ বিজেপি নেতা মনোজ তিওয়ারি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশাবাদী মনোজ তিওয়ারি বলেন, গণনা শেষ পর্যন্ত অপেক্ষা করলে দেখা যাবে বিজেপি ৪৮টির বেশি আসন পাবে। এমনকী, ৫৫টি আসনও যদি বিজেপি পায়, তাহলেও তিনি চমকে যাবেন না। শুধু তাই নয়, জয়ের সেলিব্রেশনও নাকি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির! তেমনটাই জানালেন মনোজ তিওয়ারি।

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...