Friday, June 26, 2026

ছোটদের বিশ্বকাপে মাঠে মারামারি, ৫ ক্রিকেটারের শাস্তি

Date:

Share post:

অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে বাংলাদেশ জেতার পরে দুই দলের ধাক্কাধাক্কির জের। আইসিসি পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিচ্ছে। বাংলাদেশের তিন জন, ভারতের দু’জন শাস্তির কবলে পড়ছেন। ৪-১০টি ম্যাচের জন্য এই পাঁচজন নির্বাসিত হতে পারেন। ফাইনাল ম্যাচের ফাইনাল বলে রাকিবুল হাসান উইনিং স্ট্রোক নিতেই মাঠে ঢুকে পড়ে বাংলাদেশের ক্রিকেটাররা। তারপর কার্যত হাতাহাতি-ধাক্কাধাক্কি শুরু হয়। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। ম্যাচ শেষের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ম্যাচ রেফারি গ্রেম লেব্রয় এই সিদ্ধান্ত নেন। বাংলাদেশের শাস্তি পাচ্ছেন রাকিবুল হাসান, তৌহিদ হৃদয় ও শামিম হোসেন। আর ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণোই। আইসিসির ২.২১ ধারায় তাঁরা অভিযুক্ত। রবি বাংলাদেশের ওপেনার ইমনের সঙ্গে তর্কে জড়িয়ে গালাগাল দেন। তার বিরুদ্ধে ২.৫ ধারা ভাঙার অভিযোগ। আর আকাশের বিরুদ্ধে ৮টি সাসপেনসন পয়েন্ট রয়েছে।

আরও পড়ুন-ট্যাম্পার-প্রুফ চিপ নেই কোনও মেশিনে, নতুন বাহানা শুরু কংগ্রেসের

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...