Tuesday, May 26, 2026

সুপ্রিম কোর্টে জামিন খারিজ শ্রীকান্ত মোহতার

Date:

Share post:

শীর্ষ আদালতে খারিজ প্রযোজক শ্রীকান্ত মোহতার জামিনের আর্জি। সোমবার, সুপ্রিম কোর্টে জামিনের আর্জির শুনানি হয়। কিন্তু বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি ভি রামসুব্রমানিয়ানের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে। রায়ে জানানো হয়, মামলার এই পর্যায়ে শ্রীকান্ত মোহতাকে জামিন দেওয়া যাবে না।

গত বছর জানুয়ারি মাসের শেষের দিকে রোজভ্যালি চিটফান্ড মামলায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে প্রযোজককে তাঁর কসবার অফিস থেকে আটক করেন তদন্তকারী আধিকারিকরা। তারপরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত ওড়িশার ভুবনেশ্বরে জেল হেফাজতে রয়েছেন শ্রীকান্ত। জামিনের আর্জি খারিজ হওয়ায়, সেখানেই আপাতত তাঁকে বন্দিদশা কাটাতে হবে।

আরও পড়ুন-নির্বাচনের ফলের দিনে নীরব শাহিনবাগ, মুখে কাপড় বেঁধে প্রতিবাদ

Related articles

সিবিএসই-র ভুল উত্তরপত্র নিয়ে সরব হতেই ‘পাকিস্তানি’ তকমা পেলেন ছাত্র!

নিট (NEET) ছাড়াও চলতি বছর সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফিজিক্স পরীক্ষার উত্তরপত্র ঘিরে বিতর্ক এখন দেশের শিক্ষা ব্যবস্থা...

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...