Thursday, March 19, 2026

শেষ ধাপে এসে রুদ্ধশ্বাস জয় মণীশ সিসোদিয়ার

Date:

Share post:

ওদিকে যখন দলের বিপুল জয়ে চলছে উৎসব, তখনও ‘অক্সিজেন’ চলছে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া’র ৷ গণনার শুরু থেকেই কখনও এগিয়ে কখনও পিছিয়ে ছিলেন কেজরির সেকেন্ড- ইন -কম্যান্ড মণীশ সিসোদিয়া ৷ সমানে টক্কর দিচ্ছিলেন বিজেপি প্রার্থী রবীন্দর সিং নেগি ৷ চূড়ান্ত রাউন্ডের গণনা শেষে স্বস্তি মিললো সিসোদিয়ার৷ পটপড়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী বলে ঘোষিত হলেন বিদায়ী ডেপুটি মুখ্যমন্ত্রী ও AAP প্রার্থী মণীশ সিসোদিয়া ৷
বেশ কয়েক রাউণ্ডে দ্বিতীয় স্থানে থাকার পর ১৩ রাউন্ড শেষে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে ৩,১২৯ ভোট এগিয়ে দৌড় শেষ করলেন আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷ মণীশ সিসোদিয়াই একমাত্র রাজনৈতিক নেতা যিনি শাহিনবাগের মহিলাদের আন্দোলন প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ৷

spot_img

Related articles

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...