Wednesday, June 24, 2026

দেড় বছরে হাতছাড়া ৬ রাজ্য, বিজেপিতেই প্রশ্ন, হারছি কেন?

Date:

Share post:

দেড় বছরে ৬ রাজ্য। বিজেপিমুক্ত সরকার। যে দিল্লি জয়ের স্বপ্ন দেখছিল মোদি-অমিত জুটি, সেখানে প্রাপ্তির ভাঁড়ারে মাত্র ৭ আসন। অথচ মাস আটেক আগে লোকসভা ভোটে ৭ আসনের সাতটিই গিয়েছিল বিজেপির পকেটে। ভোটও ছিল ৫০% -এর বেশি। সেখান থেকেই জয়ের স্বপ্ন দেখা শুরু। কিন্তু দিল্লির মানুষ বুঝিয়ে দিলেন, দিল্লির শাসন থাকবে কেজরিওয়ালের হাতে। মোদি-অমিতে তাঁরা আস্থা রাখছেন না।

কেন এমন ভরাডুবি? কেন আঠারো মাসে পরপর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড,তেলেঙ্গানা, দিল্লি হাতছাড়া? দিল্লি দখলে মোদি-অমিত তো ছিলেনই, সেই সঙ্গে ২৭০ সাংসদ আর ৭০জন মন্ত্রীকে প্রচারে নামিয়েছিল বিজেপি। তাতেও শেষরক্ষা হয়নি। কিন্তু এই হারের অসুখটা কী? কিংবা দাওয়াই বা কী? দলের দুই সাংসদ ও প্রার্থী যে কথা বললেন, সেখানেও সেই সুর। স্বামী বলেছেন, বহু রাজ্যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, রাখতে পারিনি। তার ফল হাতেনাতে পেয়েছি। দিল্লির প্রার্থী কপিল মিশ্র বলেন, কিছু গড়বড় হচ্ছে। খতিয়ে দেখা দরকার। সাংসদ-ক্রিকেটার গৌতম গম্ভীর বললেন, দিল্লির মানুষকে কেন আমরা বোঝাতে পারিনি, তা ভেবে দেখা দরকার। আম বিজেপি কর্মীরা বলছেন, মোদি-অমিত ক্লিশে হয়ে গিয়েছে। নতুন নেতা নেই। চাড্ডাকেও হাত ছড়িয়ে খেলতে দেওয়া হচ্ছে না। প্রার্থীদের নিয়ে অভিযোগ। তবু তাদের প্রার্থী করা হচ্ছে। পাকিস্তান, হিন্দুত্ব নিয়ে অসংখ্য কথা। কিন্তু একটিও কথা নেই দিল্লির উন্নয়ন নিয়ে। সামনে অসম-বিহার-পশ্চিমবঙ্গে ভোট। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি হলে গেরুয়া শিবির অটুট থাকবে তো! মোদি-অমিত জুটি বিজেপির ট্রাম্প কার্ড থাকবে তো!

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...