Saturday, May 16, 2026

অল্পের জন্য গুলি থেকে বাঁচলেন আপ বিধায়ক

Date:

Share post:

ভোটের ফল বেরনোর পরেই গুলির রাজনীতি শুরু দিল্লিতে। আম আদমি পার্টির বিধায়ককে লক্ষ্য করে গুলি চলল। অল্পের জন্য বিধায়ক বেঁচে গেলেও গুলিতে মৃত্যু হয়েছে দলের এক কর্মীর। গুরুতর জখম হয়েছেন একজন।

মঙ্গলবার সন্ধ্যায় জয়ের পর আপ বিধায়ক নরেশ যাদব মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় বিধায়ককে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরপর চারটি। অল্পের জন্য নরেশের গা ঘেঁষে গুলি বেরিয়ে যায় কিন্তু লাগে দুই কর্মীর গায়ে। ঘটনাস্থলে দুজন লুটিয়ে পড়েন। মদন মান নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুলিবিদ্ধ হরেন্দ্র, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পুলিশ মামলা রুজু করলেও বুধবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিধায়ক নরেশ বলেন, কেন গুলি চলল জানি না। তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে। সিসিটিভি থেকে সব পরিষ্কার হয়ে যাবে। আপের সাংসদ সঞ্জয় সিং ক্ষোভ উগরে দিয়ে বলেন, এটাই হল দিল্লির আইন-শৃঙ্খলা। এই গুণ্ডাগার্দির রাজনীতি কতদিন চলবে!

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...