Thursday, May 14, 2026

দিল্লি ভোট মিটতেই গ্যাসের দাম বাড়ল এক লাফে ১৪৯টাকা!

Date:

Share post:

দিল্লির ভোটে বিজেপির নটে গাছ মুড়োতেই গ্যাসের দাম এক ধাক্কায় ১৪৯টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। মধ্যবিত্তের হেঁসেলে আগুন। ফলে ভর্তুকিহীন গ্যাসের দাম দাঁড়াল ৮৯৬টাকা। আজ, বুধবার থেকেই এই দাম কার্যকর হবে। ডিসেম্বরের শুরুতেই কেন্দ্র ভর্তুকিহীন গ্যাসের দাম ১৯টাকা বাড়িয়ে করে ৭২৫.৫০টাকা। ৩১ দিনের মাথায় ফের ২১.৫০টাকা বাড়ায়। এবার ১৪৯ টাকা। অর্থাৎ দু’মাসে গ্যাসের দাম বাড়ল প্রায় ২০০টাকা! সাধারণ মানুষ আচ্ছে দিন টের পাচ্ছেন। কেন্দ্র অবশ্য বলছে গ্যাসের দাম নির্ধারণ করে তেল কোম্পানিগুলি। প্রতি মাসে দাম নির্ধারণ হয় আন্তর্জাতিক বাজার অনুযায়ী। গ্যাসের মতো প্রয়োজনীয় জ্বালানির দাম এভাবে লাফিয়ে বাড়ায় চিন্তা বাড়ছে সকলের। তবে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বাড়ায়নি কেন্দ্র।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...