Thursday, April 2, 2026

রাজ্যপালকে কাঁদতে বারণ করুন: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

এবার রাজ্যপালকে কাঁদতে বারণ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রণ পাননি আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়। অথচ আমন্ত্রণপত্রে নাম রয়েছেন শিক্ষামন্ত্রী সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীর। তা নিয়ে ইতিমধ্যে নিজের টুইটার হ্যান্ডেলে ক্ষোভের কথা জানিয়েছেন রাজ্যপাল। বুধবার এবিষয় পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘‘ডাক পাননি কেন আমি কী বলব? ওঁকে কাঁদতে বারণ করুন।’’

শুক্রবার, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। অনুষ্ঠানে আমন্ত্রণের কাজ প্রায় শেষ। আমন্ত্রণপত্রে নাম রয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক মন্ত্রীর। কিন্তু ওই আমন্ত্রণপত্রে নাম নেই আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বুধবার, তা নিয়েই টুইটের ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল।

আরও পড়ুন-কলকাতার বুকে আপ সমর্থকদের বিজয় মিছিলে উন্মাদনা তুঙ্গে

Related articles

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...