Sunday, March 15, 2026

করোনাভাইরাস নিয়ে হাসিনা সরকারের ঢিলেঢালা মনোভাবে বাংলাদেশের সংসদে সরব বিরোধীরা

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে রীতিমতো উত্তাল বাংলাদেশের সংসদ। অভিযোগ উঠেছে, বিমানবন্দরে চিন ফেরত যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষায় গাফিলতি করা হচ্ছে। জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক এই অভিযোগ তুলে এই বিষয়ে জনগণকে আশ্বস্ত করতে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
চিন থেকে ফেরত আসা এক মহিলার ফেসবুক লাইভ নিয়ে প্রকাশিত একটি সংবাদ উদ্ধৃত করেন তিনি। তিনি অভিযোগ করেন, ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। কোনও চিকিৎসক ছিলেন না। স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। পাঁচ ঘণ্টা পর লিখে দেওয়া হয়েছে, তাঁদের পরীক্ষা করা হয়েছে। রাতেও যাত্রীরা পরীক্ষা ছাড়াই বেরিয়ে গিয়েছেন।
পরিসংখ্যান বলছে, গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষ চিন থেকে বাংলাদেশে এসেছেন। তাঁদের মধ্যে ৩১২ জন বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য আলাদা করে রাখা হয়েছে। আর ২০ চিনা নাগরিক আছেন পায়রা বন্দরে কোয়ারেন্টাইনে। কিন্তু বাকিদের স্বাস্থ্য পরিস্থিতির পূর্ণাঙ্গ কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।
অভিযোগ, সরকার আশ্বস্ত হচ্ছে যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে। আদতে কোনও পরীক্ষাই হয়নি। তবে এই ভাইরাস চিন-সহ বিভিন্ন দেশে যেভাবে ছড়াচ্ছে, তাতে আশঙ্কা বেড়েই চলছে। যদিও হাসিনা সরকারের বক্তব্য, সরকারকে কালিমালিপ্ত করতেই এই অভিযোগ করা হচ্ছে।

spot_img

Related articles

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...