Friday, May 15, 2026

সৌগত রায়কে সরিয়ে কমিটিতে এলেন মহুয়া মৈত্র

Date:

Share post:

সংসদের ‘পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল’ বা ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিধি’র যৌথ কমিটি থেকে সরানো হল তৃণমূল সাংসদ সৌগত রায়কে৷ সেই স্থানে এলেন তৃণমূলেরই মহুয়া মৈত্র৷

মঙ্গলবার কেন্দ্রীয় সরকার দুই নতুন সদস্য, তৃণমূলের মহুয়া এবং কংগ্রেসের মনীশ তিওয়ারির নাম নাম প্রস্তাব করে। ধ্বনিভোটে ওই প্রস্তাব অনুমোদিত হয়। সরকারি ও বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য পরিচালনা বিধির রূপরেখা প্রকাশ করে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল, ২০১৯ ইতিমধ্যেই সংসদের উভয় কক্ষের যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে এই বিলটিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিলো সংসদ। সেই বিতর্ক এড়াতেই বিলটিকে যৌথ সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। বিরোধীরা স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর আর্জি জানালেও তা সংসদীয় যৌথ সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ ওই কমিটিতেই আনা হলো বাংলার মহুয়া মৈত্রকে৷

আরও পড়ুন-রাজ্যপালকে কাঁদতে বারণ করুন: শিক্ষামন্ত্রী

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...