Friday, May 22, 2026

কেজরিওয়ালের শপথে আমন্ত্রিত ‘মিনি মাফলারম্যান’

Date:

Share post:

দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন নিমেষে ভাইরাল হয় একটি ছবি- সেটা হল আপ এগিয়ে আসতেই আপের প্রধান কার্যালয়ের সামনে বাবার কাঁধে চেপে পোজ দিচ্ছে ‘মিনি মাফলারম্যান’ বা ‘মিনি কেজরিওয়াল’। গলায় মাফলার, পরিচিত মেরুন রঙের সোয়েটার আর নাকের তলায় নকল গোঁফ। এই ছোট কেজরিকে সংবাদ মাধ্যমে দেখা যেতেই মুহূর্তে ভাইরাল৷ সব টিভি চ্যানেল, নিউজ পোর্টাল ও সংবাদপত্রে তার ছবি ছাপা হয়। যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি। সেই ‘টক অফ দি টাউন’ শিশুকে শপথে ডাকার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। আপের টুইট হ্যান্ডেলে জানানো হয়, ১৬ ফেব্রুয়ারি শপথে আমন্ত্রণ জানানো হচ্ছে ‘মিনি মাফলারম্যান’কে৷ আপের এই সিদ্ধান্তে খুশি দিল্লিবাসী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী আমন্ত্রিত নন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনকে লজ্জাজনক বললেন তাপস

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...