Friday, May 15, 2026

ধেয়ে আসছে বিশাল আকারের গ্রহাণু, শনিবারই আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে

Date:

Share post:

ফের চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন এক বিশাল গ্রহাণু পৃথিবীর অত্যন্ত কাছাকাছি চলে এসেছে। আশঙ্কা করা হচ্ছে শনিবারেই পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর ধাক্কা লাগতে পারে। এই গ্রহাণুটিকে 163373 (2002 PZ39) হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার বিকেল ৪.৩০টে নাগাদ বিপজ্জনক ভাবে পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে এটি।

৩২৫০ ফুট উচ্চতার এই গ্রহাণু ঘণ্টায় ৩৪,০০০ মাইল গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। আকারে এই পৃথিবীতে মানুষের তৈরি যে কোনও কিছুর থেকে বড় এই রাক্ষুসে গ্রহাণু। সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর অত্যন্ত কাছাকাছি এসে পড়বে এটি। গ্রহাণুটির সঙ্গে সত্যি সত্যি পৃথিবীর ধাক্কা লাগলে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রহাণুর সঙ্গে পৃথিবীর ধাক্কায় সুনামি, ভূমিকম্প, প্রবল ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।

তবে পৃথিবীর খুব কাছে এসে পড়লেও এই গ্রহাণুটির আমাদের গ্রহের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা প্রায় নেই বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

 

Related articles

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...