Thursday, June 25, 2026

নেরোকাকে হাফ ডজন গোলের মালা পরিয়ে প্রেমদিবসে লিগের আরও কাছে মোহনবাগান

Date:

Share post:

মোহনবাগান- ৬        নেরোকা- ২

বাগানে ফের বসন্ত। আই লিগে অপ্রতিরোধ্য মোহনবাগান। সমর্থকদের ঝকঝকে ফুটবল উপহার দিয়ে আই লিগ মরশুমের নবম জয়টি তুলে নিল কিবু-ব্রিগেড। কল্যাণীতে দুর্বল নেরোকা এফসিকে গোলের মালা পরালেন গঞ্জালেজ-মোরান্তেরা। দুর্দান্ত হ্যাটট্রিক করলেন ফ্রান গঞ্জালেজ। এর ফলে আই লিগের আরও কাছাকাছি পৌঁছে গেল সবুজ-মেরুন ব্রিগেড।

দুর্দান্ত ফর্ম এবং আগের ম্যাচে নেরোকাকে ৩-০ গোলে হারানোর দরুন এই ম্যাচে নামার আগে এমনিতেই ফেভরিট তকমা জুড়ে গিয়েছিল মোহনবাগানের। প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরে ফেলেন ফ্রান গঞ্জালেসরা। খেলার প্রথম মিনিট থেকেই একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে নেরোকা বক্সে। হ্যাটট্রিক করলেন ফ্রান গঞ্জালেস। একটি করে গোল ফ্রান মোরান্তে,পাপা দিওয়ারা ও রোমারিও জোসুইরাজ। দুই দলই একটি করে পেনাল্টিও মিস করে। মোহনবাগানের গঞ্জালেস আর নেরোকার আদেজা। তেমনই ম্যাচে লাল কার্ডও দেখেন বাগানের ধনচন্দ্র।

মোহনবাগানের হয়ে প্রথম গোলটি ১১ মিনিটে করেন গঞ্জালেজ। এক মিনিটের মধ্যেই আসে দ্বিতীয় গোল। এবারে ব্যবধান বাড়ান মোরান্তে। এরপর ২৪ ও ৪৫ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পুরো করেন গঞ্জালেজ। ৩৬ মিনিটে একটি গোল করেন বাবা দিওয়ারাও। মোহনবাগানের এই গোলের বন্যার মধ্যে দুটো গোল করেছে নেরোকাও। ফিলিপে আদজা এবং সুভাষ সিং, দলের দুই নতুন স্ট্রাইকারই এদিন গোল পান।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে নেরোকা। কিন্তু তাতে লাভ করতে পারেনি তারা। বরং ৬৯ মিনিটের মাথায় নিজেদের ষষ্ঠ গোলটি করে মোহনবাগান। গোল করেন রোমারিও।

জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থানে ব্যবধান আরও বাড়ল সবুজ-মেরুন। ১২ ম্যাচে বাগানের সংগ্রহ ২৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মিনের্ভার থেকে তাঁরা ১১ পয়েন্টে এগিয়ে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...