Tuesday, May 19, 2026

‘মরা মানুষ’ বেঁচে উঠলেন, এও কি সম্ভব?

Date:

Share post:

‘মরা মানুষ’ ফিরলেন বাড়িতে। পরিবারের লোকজন তাঁকে দেখেই আঁতকে উঠলেন। প্রতিবেশীরা স্তম্ভিত। চাঞ্চল্য ছড়াল নৈহাটির সাহেব কলোনি মোড়ের পুর্ণানদ পল্লিতে। স্থানীয় বাসিন্দা ভূষণ পাল গত ১৬ জানুয়ারি মারা যান বলে খবর। গরিফা রামঘাট শ্মশানে তাঁকে দাহ করা হয়েছিল। এরপর তাঁর শ্রাদ্ধানুষ্ঠানও সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার হঠাৎই বাড়িতে ফেরেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন ভূষণ পালের আদি বাড়ি মেদিনীপুর। নৈহাটিতে তাঁর ভাইয়ের বাড়ি। সেখান থেকেই গত বছর ১০ নভেম্বর নিখোঁজ হয়ে যান তিনি। একমাসের মাথায় ১০ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে নৈহাটি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর পরিবারকে একটি মৃতদেহ শনাক্ত করতে বলা হয় নৈহাটি থানার পক্ষ থেকে। ওই দেহটি ভূষণ পালের বলে চিহ্নিত করে পরিবার দাহও করে দেয়। এদিকে ‘মৃত’ ব্যক্তি বাড়িতে ফেরায় হকচকিয়ে যান সকলে। বৃহস্পতিবার সন্ধেয় খবরটা চাউর হতেই বাড়ির লোক গেটে তালা লাগিয়ে দিয়েছেন।

আরও পড়ুন-পোলবায় পুলকার দুর্ঘটনায় চাঞ্ল্যকর তথ্য, গতি বাড়াতে ভয়ঙ্কর পদক্ষেপ চালকের!

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...