Wednesday, June 24, 2026

পুলকার চালকের লাইসেন্স কোথায়? কোথায় গাড়ির কাগজ? তদন্তে নেমে হতবাক পুলিশ

Date:

Share post:

পোলবায় পুলকার দুর্ঘটনার তদন্তে নেমে হতবাক পুলিশ। একের পর এর অনিয়মের অভিযোগ সামনে আসছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নেই বৈধ কাগজ। খোঁজ নেই মালিকেরও। এমনকী, পুলকার চালকও দেখাতে পাচ্ছেন না লাইসেন্স।

এসএসকেএমে চিকিৎসাধীন ছাত্রের বাবা শনিবার অভিযোগ করেন, যে পুলকারে তাঁদের সন্তানদের তুলে দিতেন, শেষ পর্যন্ত স্কুল অব্দি যেত না সেই পুলকার। মাঝ রাস্তায় হাত বদল হত চালকে। এদিন পুলিশের তদন্তেও উঠে এসেছে একই তথ্য। শামিম আখতার নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয়, স্কুলে নিয়ে যাওয়ার জন্য। পড়ুয়াদের বাড়ি থেকে পুলকারে তুলতেন শামিম নিজেই। এরপর মাঝ রাস্তায় পবিত্র নামে এক চালক পুলকারে পড়ুয়াদের নিয়ে যায়। অর্থাৎ হাত বদল হত চালকে। পুলিশ সূত্রের খবর, পবিত্রর পুলকার চালানোর কোনও অভিজ্ঞতা নেই। এমনকী লাইসেন্সও দেখাতে পারছেম না তিনি। প্রায় প্রতিদিনই এই কাজ করত শামিম। অন্যদিকে গত বছর মার্চ মাসে সিঙ্গুরের বাসিন্দা রোহিত কোলের থেকে গাড়ি কেনেন শামিম। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কাগজ দেখাতে পারছে না। এই ঘটনার পর থেকে নিখোঁজ শামিম আখতার।

পুলকার দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। গতকাল পোলবার দুর্ঘটনায় আহত হয়েছে ছোট ছোট স্কুলের ছাত্ররা। শুক্রবার এলাকা পরিদর্শন করে পুলিশ আধিকারিকরা জানিয়েছিলেন যানবাহন চলাচলের উপর নজরদারি চালাবে পুলিশ। সেই কথা মতো শনিবার পোলবায় হাইওয়ের উপর কড়া নজরদারি শুরু করল পুলিশ প্রশাসন। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ থেকে শুরু করে দেখা হচ্ছে গাড়ির বৈধ কাগজপত্র।

আরও পড়ুন-“বিদেশের টাকায় বিরিয়ানি”, কলকাতার ‘শাহিনবাগ’ নিয়ে এ কী বললেন দিলীপ ঘোষ!

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...