Friday, May 15, 2026

ফুটপাতের চা খেতে খসবে তিন লাখ!

Date:

Share post:

প্রায় তিন লাখ টাকা কেজি চা। তাও আবার কোনও পাঁচ তারা হোটেল বা রেস্টুরেন্টে নয় ফুটপাতের ওপর এই স্টল। স্টলটি মুকুন্দপুরের বাইপাস লাগোয়া ফুটপাতে। বহুদূর থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে সেখানে চায়ের স্বাদ নিতে। স্টলটিতে রয়েছে একটি ছাতা, বিভিন্ন রঙের প্লাস্টিকের চেয়ার এবং একটি টেবিলে কাচের জারে সাজানো রয়েছে বিভিন্ন দেশের হরেক রকম চা। আফ্রিকার ক্যারামেল টি থেকে জার্মানির ক্যামোমাইল ফ্লোরাল টি, মেক্সিকোর টি সেন থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্লু টি।

দোকানের মালিক পার্থপ্রতিম গঙ্গোপাধ্যায়। তিনি জানান, তাঁর ভাড়ারে প্রায় ৭২ রকমের চা রয়েছে। বাঙালিরা লাল চা, দুধ চা, লেবু চা, আদা চা ছাড়া আর কিছু বোঝে না বলে তাঁর মনে হয়। এই চায়ের সঙ্গেই পরিচয় করিয়ে দিতে তিনি চাকরি ছেড়ে চায়ের দোকান খুলেছেন। তাঁর কাছে চায়ের পেয়ালার প্রতি দাম শুরু ১২ টাকা থেকে। ২০ টাকা, ৪০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, এমনকী ১০০০ টাকার ‘সিলভার টি’-ও লোকে খাচ্ছেন ফুটপাতে বসে। তিনি আরও জানান, সিলভার নিডল হোয়াইট টি’র কেজি প্রতি দাম ২ লক্ষ ৮০ হাজার টাকা, ব্ল্যাক থান্ডার ১ লক্ষ ৬৬ হাজার, হোয়াইট পার্ল ও সাউথ আফ্রিকার মেট টি ২৪ হাজার। সাউথ-ইস্ট এশিয়ার ব্লু টি ৩৬ হাজার। ল্যাভেন্ডার টি ১৮ হাজার। ক্লোনাল টি ৩২ হাজার। মাস্কাটেল ৩৬ হাজার। মাচা টি ১৫ হাজার। মরোক্কান মিন্ট টি ৪০ হাজার। ডার্ক চকোলেট ডিলাইট টি ৪০ হাজার। দোনিও পোলো ওয়ার্ল্ড ৫০ হাজার। লেবানিজ টি ১৭ হাজার। স্ট্রবেরি ভ্যানিলা সেরেনিটি ৩৮ হাজার।

আরও পড়ুন-প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এড়াতে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সিল প্যাকেট

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...