Wednesday, February 25, 2026

মধ্যস্থতার আলোচনা চলবে আজও, ধরনামুক্ত হবে কি শাহিনবাগ?

Date:

Share post:

বুধবার থেকেই শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারীদের আলোচনা শুরু হয়েছে। গতকাল কোনও রফাসূত্র না বেরনোয় বৃহস্পতিবারও চলবে আলোচনা। গতকালের মত আজও শাহিনবাগের ধরনামঞ্চে যাবেন মধ্যস্থতাকারী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রন। দুমাসের উপর ধরে চলা অবস্থান-ধরনায় শাহিনবাগের প্রতিবাদীদের মূল দাবি, সিএএ, এনআরসি ও এনপিআর বাতিল করতে হবে। নাগরিকত্ব ইস্যুতে কোনও ধর্মীয় বিভাজন চলবে না। সুপ্রিম কোর্টে সিএএ বাতিলের দাবিতে মামলা চললেও আন্দোলনকারীরা অনড়। তাঁরা একইসঙ্গে রাস্তা আটকে বিক্ষোভ করে ধরনা চালিয়ে যেতে চান। মধ্যস্থতাকারীরা তাঁদের বোঝান, সুপ্রিম কোর্ট প্রতিবাদীদের আন্দোলনের অধিকারকে সমর্থন করে। একইসঙ্গে মনে করে সাধারণ মানুষের এই এলাকা দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করারও অধিকার আছে, ধরনামঞ্চের জন্য যা বিঘ্নিত হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারীরা গতকাল ধরনামঞ্চে আসার আগে কট্টর বিজেপি বিরোধী সমাজকর্মী তিস্তা শীতলাবাদের ধরনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শিখিয়ে পড়িয়ে দেওয়া নিয়ে সরব হয়েছেন বহু মানুষ। বিজেপি নেতা অমিত মালব্য তিস্তার ভিডিও দেখিয়ে দাবি করেন, নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যে গোলমাল পাকানো ও অরাজকতা তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে শাহিনবাগের ধরনা। এই অবস্থায় মধ্যস্থতাকারীরা আজ ফের আলোচনা করে শাহিনবাগের রাজপথকে ধরনামুক্ত করতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...