Tuesday, March 17, 2026

রেলস্টেশনে হঠাৎ উল্টোদিকে চলতে শুরু করল এস্কালেটর, আহত ২

Date:

Share post:

ভীষণ ব্যস্ত রেল স্টেশন। যাত্রীরা নিজেদের কাজে ব্যস্ত। সবাই সবার মতো স্টেশনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছে। কেউ সিড়ি দিয়ে উঠছে আবার কেউ কেউ এস্কেলেটরের সাহায্যে উপরে উঠছে আবার কেউ নামছে। এরই মধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা। যে এস্কালেটর যাত্রীদের নিয়ে উপরে উঠছে সেটা যান্ত্রিক গোলযোগের কারণে হঠাৎ উল্টো দিকে চলতে লাগলো সেটি। এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলেন সেখানে উপস্থিত থাকা যাত্রীরা। আহতও হয়েছেন দু’জন।

দেখুন সেই ভিডিও…

এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরি রেল স্টেশনে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পশ্চিম রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এস্কালেটরের মোটর কাপলিং সিস্টেমে গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-ফাঁসি আটকাতে দেওয়ালে মাথা ঠুকে আহত হওয়ার চেষ্টা বিনয় শর্মার

spot_img

Related articles

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...