Thursday, June 4, 2026

নির্দেশ পেলে প্রিয়াঙ্কাকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাতে তৈরি, বললেন অধীর

Date:

Share post:

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে রাজ্যসভায় পাঠানো নিয়ে কংগ্রেসের অন্দরে যখন জল্পনা চলছে, সেই সময়েই কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি বলেছেন, “প্রিয়াঙ্কা গান্ধীর অবশ্যই রাজ্যসভাতে আসা উচিত। প্রিয়াঙ্কাকে পশ্চিমবঙ্গ থেকেও রাজ্যসভায় পাঠানো যেতে পারে”৷

অধীর বলেছেন,দলের নির্দেশ পেলেই তিনি এই কাজে নেমে পড়তে প্রস্তুত৷” তবে এ ব্যাপারে এখনও দলের কোনও নির্দেশ আসেনি বলেও জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা৷

এর আগে রাজস্থানে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা কংগ্রেস মহাসচিব অবিনাশ পান্ডে বলেন, মধ্যপ্রদেশের কংগ্রেস নেতারাও দাবি তুলেছেন যে, সেখান থেকে প্রিয়াঙ্কাকে রাজ্যসভায় পাঠানো হোক। প্রিয়াঙ্কা রাজ্যসভার সাংসদ হতে রাজি হন কিনা এবং রাজি হলে কোন রাজ্য থেকে তিনি সংসদের উচ্চকক্ষে যাবেন, তাই-ই এখন দেখার ।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...