Friday, June 26, 2026

শহরজুড়ে শোভনের সমর্থনে বিজেপির পোস্টার! মান ভাঙিয়ে মেয়র প্রজেক্টের আর্জি কর্মী-সমর্থকদের

Date:

Share post:

আসন্ন কলকাতার পুরভোটে প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে রাজনীতির মূলস্রোতে ফেরাতে দক্ষিণ কলকাতা জুড়ে পোষ্টার। বৃহস্পতিবার রাতে কলকাতার প্রাক্তন মেয়রকে ফেরাতে পোষ্টার মারলেন দক্ষিন কলকাতার বিজেপি কর্মীরা। তাদের আর্জি, কলকাতা পুরসভার ভোটে অবিলম্বে ময়দানে নামুক শোভন চট্টোপাধ্যায়। তিনি নামলেই দক্ষিণ কলকাতায় দলের কর্মীরা চাঙ্গা হবে বলে মনে করছেন বিজেপি কর্মীরা।

বর্তমান মেয়র ফিরাদ হাকিমের আমলে কলকাতা পুরসভার পুর পরিষেবা লাটে উঠেছে বলেও অভিযোগ বিজেপি কর্মীদের। বরং, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের আমলেই পুর পরিষেবা অনেক উন্নত ছিল বলে মত বিজেপি কর্মীদের একাংশের। তাই পুর পরিষেবা ঠিক রাখতে কলকাতার মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায়কেই প্রয়োজন বলে পোষ্টার মেরেছেন বিজেপি কর্মীরা।

তাঁর সমর্থনে এমন পোষ্টার নিয়ে প্রাক্তন মেয়র অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। তবে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা এমন পোষ্টার দিয়ে প্রকাশ্যে বলছেন শোভনবাবু রাস্তায় নামলে কলকাতায় বিজেপির ভালো ফল হবে। তিনি এখনও বিজেপিতে রয়েছেন। তাকে পুরভোটের সময় ময়দানে নামাতে চেষ্টা করুক দলের কেন্দ্রীয় নেতারা। শোভন চট্টোপাধ্যায়ের মান ভাঙাতে পারলেই তৃণমূল বোর্ড ভাঙানো যাবে বলে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা মনে করছেন।

আরও পড়ুন-গ্রাহকের কাছে চাবি, অথচ লকার থেকে উধাও লক্ষাধিক টাকার গয়না

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...