Saturday, June 6, 2026

সিএএ, এনপিআর কাউকে দেশছাড়া করার বিষয়ই নয়, মোদির সঙ্গে সাক্ষাতের পর বললেন উদ্ধব

Date:

Share post:

মহারাষ্ট্রে সিএএ হবে, এনপিআরও হবে। এই দুটি বিষয়ের সঙ্গে কাউকে দেশছাড়া করার কোনও যোগ নেই। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর বললেন শিবসেনা প্রধান ও মহারাষ্ট্রের জোট সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সাংবাদিকদের তিনি বলেন, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনে কী বলা হয়েছে তা আমি জানি। এর সঙ্গে কোনও সম্প্রদায়ের মানুষকে দেশছাড়া করার কোনও প্রশ্নই নেই। এটা নিয়ে ভুল প্রচার অনভিপ্রেত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এনপিআর হবেই। এটা জনগণনার বিষয়। প্রতি দশ বছর অন্তর হয়। আর প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে এনআরসি হচ্ছে না। ফলে এটা নিয়ে বিরোধিতাও অর্থহীন।

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...