Monday, May 18, 2026

যেন কেন্দ্রের প্রকল্প ঘোষণা, ট্রাম্পের মুখে সরকারি কর্মসূচির ঢালাও ফিরিস্তি

Date:

Share post:

ভারত সরকারের ঢালাও প্রশংসা করে আমেরিকায় বসবাসকারী মার্কিন-ভারতীয়দের মন জয় করতে সচেষ্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ ওদেশে বসবাসকারী বিরাট সংখ্যক অনাবাসী ভারতীয় ভোট প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন-ভারতীয়দের সমর্থন নিজের দিকে আনতে মোতেরার বক্তৃতায় ট্রাম্প একদিকে যেমন প্রধানমন্ত্রী মোদিকে উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তেমনি মোদি সরকারের সরকারি কর্মসূচিগুলি উল্লেখ করে জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রশস্তি করতেও ভোলেননি। ট্রাম্প বলেছেন, মোদি সরকার দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, শৌচাগার প্রকল্পকে দেশের সর্বত্র সফলভাবে বাস্তবায়িত করেছে, ইন্টারনেট পরিষেবার সুবিধা আজ ভারতের প্রত্যন্ত অঞ্চলেও পাওয়া যাচ্ছে। ট্রাম্প বলেন, একজন চাওয়ালার ছেলে যিনি নিজেও চা বিক্রি করেছেন, তিনি আজ ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। কারণ ভারতে সবার সুযোগ সমান। দেশের ২৭০ মিলিয়ন মানুষকে চরম দারিদ্র থেকে মুক্ত করেছে মোদি সরকার। আগামী দশ বছরের মধ্যেই এদেশে একদিকে দারিদ্র যেমন কমবে তেমনি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ মধ্যবিত্ত শ্রেণী তৈরি হবে ভারতে। এই কৃতিত্ব মোদি সরকারের। ডোনাল্ড ট্রাম্প যখন তথ্য-পরিসংখ্যান দিয়ে সরকারি কর্মসূচিগুলি উল্লেখ করছিলেন, তখন মনে হচ্ছিল ভারত সরকারেরই কোনও পদস্থ ব্যক্তি বুঝি কেন্দ্রের প্রকল্পগুলি ঘোষণা করছেন।

আরও পড়ুন-সন্ত্রাসে মদত বরদাস্ত নয়, পাকিস্তানকে সতর্ক করলেন ট্রাম্প

Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...