Monday, May 18, 2026

টিওয়ালা থেকে দেশের নেতা, ট্রাম্পের ভাষায় আমার ‘টাফ’ বন্ধু

Date:

Share post:

একজন টিওয়ালা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। দারুণভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন… ট্রাম্পের এই কথায় হাততালিতে ফেটে পড়ল গুজরাটের মোতেরা স্টেডিয়াম। ঝড় উঠল। ট্রাম্পও যেন কিছুটা বিমোহিত হয়ে গেলেন। পোডিয়াম থেকে চেয়ারে বসে থাকা মোদির দিকে এগিয়ে এলেন। মোদিও উঠে দাঁড়ালেন। হাত এগিয়ে দিলেন। করমর্দন। একে অন্যের হাত ঝাঁকিয়ে দিলেন। মঞ্চের নিচে তখন হাততালি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা।

মোদিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে ট্রাম্প তাঁর বাবার স্টেশনে কাফেটেরিয়া চালানোর অভিজ্ঞতা থেকে উঠে আসার কথা বললেন। বললেন, আমি যেমন আজকের কথা ভুলব না, তেমনি মোদির আতিথেয়তার কথাও ভুলব না। আমার বন্ধু মোদি। কিন্তু জেনে রাখুন উনি কিন্তু দারুণ ‘টাফ’। আবার দেশের জনপ্রিয় নেতা। ৬মাস আগে যেভাবে বিশালভাবে ভোটে জিতে এসেছে, তাতে এছাড়া অন্য কিছু বলা যায় না।

আরও পড়ুন-যেন কেন্দ্রের প্রকল্প ঘোষণা, ট্রাম্পের মুখে সরকারি কর্মসূচির ঢালাও ফিরিস্তি

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...