Wednesday, May 13, 2026

বাংলাদেশের সামনে মাত্র ১৪৩ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

Date:

Share post:

বোলারদের দাপটে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের হারিয়েই টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ভারতের মেয়েরা। সোমবার গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে পার্থে বাংলাদেশের মুখোমুখি হয় হরমনপ্রীতরা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারের শেষে ভারত করে ১৪২-৬। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেললেন শাফালি ভর্মা।দ্বিতীয় সর্বোচ্চ জেমিমা রডরিগেজের ৩৪। ১৪ রান করে আউট রিচা ঘোষ।

৬ ওভারে ভারত ৫৪-২।ব্যাট করতে নেমেছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। তৃতীয় ওভারে ১৭ রান তুলে নিলেন ভারতের দুই ব্যাটার। একটি ছক্কা ও দুটো বাউন্ডারি হাঁকালেন সাফালি ভর্মা।শুরুতেই আউট তানিয়া ভাটিয়া। ২ ওভারে ভারত ১৭-১। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ।

১৫ ওভারে ভারত যখন ১০৭-৪। ৩৪ রান করে রান আউট জেমিমা রডরিগেজ।মাত্র আট রান করে আউট ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। আবার ব্যর্থতার মুখে ভারতের ব্যাটি। ১০ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পরে যায় ভারত। ১০ ওভারে ভারত মাত্র ৭৮-৩ করে।৩৯ রানে আউট হন শাফালি ভর্মা।

বাং‌লাদেশকে জিততে হলে ১৪৩ রান করতে হবে ২০ ওভারে।

 

 

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...