Monday, April 6, 2026

দিল্লির সরকারি স্কুলে মার্কিন ফার্স্ট লেডি, শুভেচ্ছা কেজরিওয়ালের

Date:

Share post:

সোমবার ভারতের মাটিতে পা রেখেছেন সস্ত্রীক ডোনল্ড ট্রাম্প। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে দিল্লির একটি সরকারি স্কুলে যান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দক্ষিণ দিল্লির মোতিবাগের ওই স্কুলে ‘‘হ্যাপিনেস ক্লাস’’-এ অংশ নেন তিনি। ৪৫ মিনিটের এই ক্লাসে পড়ুয়ারা ধ্যান এবং মনোসংযোগ করে। তাদের সঙ্গে সময় কাটান ট্রাম্প পত্নী। স্কুলে তাঁকে শুভেচ্ছা জানান, শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। রাজস্থানের লোকগীতি এবং পাঞ্জাবি নৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই স্কুলে।
মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানিয়ে এদিন সকালে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, ‘‘মেলানিয়া ট্রাম্প আজ দিল্লির স্কুলে হ্যাপিনেস ক্লাসে যোগ দেবেন। শিক্ষক, পড়ুয়া এবং দিল্লিবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। বহু শতাব্দী ধরে ভারত সারা বিশ্বকে আধ্যাত্মিক শিক্ষা দিয়েছে। দিল্লির স্কুল থেকে খুশির বার্তা নিয়ে তিনি ফিরবেন এটা খুব আনন্দের।’’

এদিন মেলানিয়া ট্রাম্প বলেন, ‘‘স্কুলে পঠনপাঠনের ধরন দেখে আমি আপ্লুত। গল্প, প্রকৃতির মাধ্যমে ওরা লেখাপড়া করছে। এর থেকে ভালো উপায় হতে পারে না। এই পদ্ধতি আমাকে অনুপ্রাণিত করেছে। আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।’’

আরও পড়ুন-দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে মোদি-ট্রাম্পের যৌথ বিবৃতি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...