Saturday, March 7, 2026

ভারত-মার্কিন সমঝোতা একুশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ : মোদি

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, ‘ট্রাম্প ও তাঁর প্রতিনিধিদলকে ভারতে স্বাগত। সবচেয়ে খুশির ব্যাপার উনি ওঁর পরিবারকে নিয়ে এসেছেন। ভারত-মার্কিন সমঝোতা একুশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোদি জানান, প্রতিরক্ষা-শক্তি-তথ্যপ্রযুক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা হয়। আলোচনা হয়েছে নিরাপত্তা ইস্যুতেও। মাদক পাচার, মাদক সন্ত্রাসও আলোচনার বিষয়বস্তুতে ছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত-আমেরিকা বাণিজ্যে ভারসাম্য এসেছে। গত এক দশকে বাণিজ্য বেড়েছে দু’অঙ্কের হারে। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বড়সড় বাণিজ্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের মেধা আমেরিকার অর্থনীতি চাঙ্গা করতে কাজ করছে।

spot_img

Related articles

‘জ্ঞানেশ কুমার জ্ঞান লেস!’ SIR নিয়ে কমিশন-বিজেপিকে তুলোধনা ললিতেশ ত্রিপাঠীর

তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্মতলার ধর্না মঞ্চ থেকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা...

ছুটির আর্জি ফেরাল রেল! যন্ত্রণার প্রমাণ দিতে অফিসেই পোশাক খুললেন লোকো পাইলট

শরীরে অস্ত্রোপচার হয়েছে মাত্র কয়েক দিন আগে। ক্ষত এখনও কাঁচা, যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়ানোই দায়। এই অবস্থায় চিকিৎসার...

ভোটের আগে বাংলা ভাগের চক্রান্ত: মমতার হুঁশিয়ারির পরই বদলে গেল সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রকে বসে যেভাবে অমিত শাহ (Amit Shah) ও তাঁর পারিষদরা বাংলা ভাগের চক্রান্ত চালাচ্ছেন, তার নতুন পরিণতি...

আপনাদের রথের চাকা গুঁড়িয়ে দেবে বাংলার মা-মাটি-মানুষের সরকার: ধর্নামঞ্চ থেকে চ্যালেঞ্জ জুনের

অপরিকল্পিত এসএইআর (SIR) ও গণতন্ত্র রক্ষার দাবিতে শুক্রবার মেট্রো চ্যানেলে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দ্বিতীয়...