Thursday, May 7, 2026

ভারতে ঘুরছেন ডোনাল্ড ট্রাম্প, ওদিকে চুল ছিঁড়ছে গুগল

Date:

Share post:

সপরিবারে ভারত ঘুরছেন মার্কিন প্রেসিডেন্ট, ওদিকে নাজেহাল গুগল !
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর ঘিরে মার্কিনীদের কৌতূহলের শেষ নেই৷ আর এই কৌতূহল মেটাতে প্রাণান্তকর অবস্থা গুগলের৷ ট্রাম্পের এই ভারত সফর নিয়ে ওদেশের লোকজনের প্রশ্নের ধরনও বিচিত্র৷ ভারত কী? নমস্তে কী? মোদি কে? এসব প্রশ্নের উত্তর দিয়েই চলেছে গুগল৷ গুগলের হিসেব বলছে, ২৪ ফেব্রুয়ারি ভারত কী আর কোথায়? এই প্রশ্ন সবচেয়ে বেশি হিট করেছিল! মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল “নমস্তে ট্রাম্প”। এই নমস্তে মানে কী? সেই কৌতুহল প্রশমন করতে গুগলের দ্বারস্থ মার্কিনীরা।

মঙ্গলবার, তাজমহল, ভারতের ভৌগলিক অবস্থান, ভারতের জনসংখ্যা নিয়ে প্রশ্নের পর প্রশ্ন হিট করেছে গুগলে।
গুগল বলছে, নিউ জার্সি, ইন্ডিয়ানা, জর্জিয়া আর কলম্বিয়া সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছে ভারতকে জানতে। অক্লান্তভাবে গুগল- ও উত্তর দিয়েই চলেছে৷

আরও পড়ুন-ভারত-মার্কিন সমঝোতা একুশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ : মোদি

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...