Thursday, May 14, 2026

পুরীতে মমতাকে মন্দিরের ধ্বজা উপহার দিলেন দ্বৈতপতিরা

Date:

Share post:

বুধবার পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা দেবীও। আছেন অরূপ বিশ্বাসও। ভুবনেশ্বরে অমিত শাহের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। আলাদা বৈঠক হতে পারে অমিত শাহর সঙ্গেও। পুজো দেওয়ার পর মমতা বলেন, ” বাংলা, উড়িষ্যা সহ সব মানুষ ভালো থাকুন। শান্তিতে থাকুন। আমি সেই প্রার্থনা করে পুজো দিয়েছি। এখানে দ্বৈতপতিরা আছেন। ওঁরা কলকাতায় আমার বাড়িতে যান। সেখানে জগন্নাথ দেবের পুজো করি। ওঁরা আজ আমায় মন্দিরের ধ্বজা উপহার দিলেন। খুব ভালো লাগল। আমি একটি প্রশাসনিক বৈঠকের জন্য উড়িষ্যা এসেছি। তাই মন্দির ঘুরে গেলাম। নবীনজির সঙ্গে (উড়িষ্যার মুখ্যমন্ত্রী) আমার ফোনে কথা হয়েছে।”

সাংবাদিকরা দিল্লির পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করলে মমতা শুধু বলেন, ” আমার হৃদয় আজ কাঁদছে। আমি সর্বত্র শান্তি চাই। মানুষ ভালো থাকুক।”

আরও পড়ুন-অমিত শাহের সভার প্রস্তুতি, শহিদ মিনারে দিলীপ ঘোষরা

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...