Saturday, April 4, 2026

নিমতায় অস্ত্র কারখানার হদিশ, ধৃত ২

Date:

Share post:

নিমতায় অস্ত্র কারখানার হদিশ। বামাল গ্রেফতার ২। বুধবার, রাতে নিমতার শ্রীদুর্গা পল্লিতে অস্ত্র কারখানার হদিশ পায় সিআইডি। নিমতা থানাকে সঙ্গে নিয়ে এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুলাল সরকার ও প্রকাশ গাইন নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করে সিআইডি। পুলিশ সূত্রে খবর, বছর ৬০-এর দুলাল সরকার শ্রীদুর্গা পল্লিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়ির নীচের অংশে বেআইনি ভাবে অস্ত্র কারখানা চলত বলে অভিযোগ। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ দমদমের বাসিন্দা প্রকাশ অস্ত্র কিনতে যান। সেই সময়ই সিআইডির আধিকারিকেরা নিমতা থানার পুলিশকে নিয়ে ওই বাড়িতে হানা দিয়ে বামাল ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
আসন্ন পুরভোটের আগে নিমতায় অস্ত্র কারখানার হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকলেও এলাকাবাসী ও বাড়ির মালিকের দাবি, অপারেশনের যন্ত্রপাতি তৈরির কথা বলে বাড়ি ভাড়া নেন দুলাল সরকার। কিন্তু দুলাল সরকার বা তাঁর পরিবারের কেউ প্রতিবেশীদের সঙ্গে না মেশায় কোনও আঁচ পাননি বাসিন্দারা।
নিমতায় অস্ত্র কারখানা হদিশের ঘটনায় ঘটনাস্থলে যান স্থানীয় সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। বাড়ির মালিক সহ স্থানীয়দের কথা বলেন তিনি। এমনকী, ধৃত দুলাল সরকারের স্ত্রী-র সঙ্গেও কথা বলেন তন্ময় ভট্টাচার্য। যাঁরা অস্ত্র তৈরিতে মদত দিতেন, তাঁদেরও গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন বিধায়ক।

আরও পড়ুন-পুরভোট নিয়ে বৈঠক ধনকড়-সৌরভের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...