Thursday, June 25, 2026

কলকাতার পুরভোট কড়া নাড়ছে, কিন্তু এখনও জানা যাচ্ছে না মোট ভোটার কত !

Date:

Share post:

কলকাতা পুরভোট দোরগড়ায়৷ যে কোনও মুহুর্তেই ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন৷ রাজনৈতিক দলগুলিও ভোট নিয়ে সলতে পাকানোর পর্ব চালিয়ে যাচ্ছে৷
অথচ এখনও কেউই জানেনা কলকাতা পুরসভা এলাকায় মোট ভোটারের সংখ্যা কত ?

বৃহস্পতিবার কমিশন রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ করলেও
দক্ষিণ ২৪ পরগনার তালিকা প্রকাশ করতে পারেনি৷ প্রশাসনিকভাবে কলকাতা পুরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৪টি ওয়ার্ড দক্ষিণ ২৪ পরগনা জেলায় পড়ছে।
ওই জেলার তালিকা প্রকাশ না হওয়ায়, এই ৪৪টি ওয়ার্ডের ভোটার সংখ্যা জানা সম্ভব হয়নি৷ ২০১৯ সালে কলকাতা পুর এলাকার মোট ভোটারের সংখ্যা ছিল ৪১ লক্ষ ৩৯ হাজার ৮৩১। কিন্তু এবার এই এলাকায় মোট ভোটারের সংখ্যা কত কমিশন নিজেও তা জানেনা৷
কলকাতা পুরসভার ১ থেকে ১০০ নম্বর পর্যন্ত ওয়ার্ডের ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব উত্তর ও দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারিকের দপ্তরের। এই দুই দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করেছে৷ তাই
সদ্য প্রকাশিত ভোটার তালিকায় দেখা যাচ্ছে, এই ১০০ ওয়ার্ড নিয়ে গঠিত ১১টি বিধানসভা কেন্দ্রে এ বার নতুন ভোটারের সংখ্যা প্রায় ৭২ হাজার।
বাকি ৪৪টি ওয়ার্ডের ভোটার তালিকা তৈরির দায়িত্ব দক্ষিণ ২৪ পরগনা জেলার হাতে। এই জেলা তালিকা তৈরির কাজ শেষ করতে পারেনি নানা কারনে, যার অন্যতম গঙ্গাসাগর মেলা৷ কমিশন আশা করছে আগামী ৬ মার্চের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার নির্বাচনী আধিকারিকের দপ্তর এই কাজ শেষ করতে পারবে৷
তাই, ৬ মার্চের আগে কলকাতা পুরসভার পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়া যাবে না।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...