Thursday, April 30, 2026

এনআরসি নিয়ে আলোচনা হয়নি, অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে জানালেন মমতা

Date:

Share post:

এনআরসি-সিএএ নিয়ে কোনও কথা হয়নি। ভুবনেশ্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, এদিনের বৈঠকের অ্যাজেন্ডা অনুযায়ী সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনার কোনও বিষয় ছিলই না। শুক্রবার, ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, বিহারের মুখমন্ত্রী নীতিশ কুমার ও ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাও। এক পাশে নীতিশ কুমার ও এক পাশে নবীন পট্টনায়েককে নিয়ে বসেন অমিত শাহ। নবীনের পাশেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আলোচনা হয়নি দিল্লির হিংসা বিষয়েও। তবে, মুখ্যমন্ত্রী জানান তাঁর বক্তব্যের শুরুতে তিনি দিল্লির নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত শান্তি ফেরানোর আর্জি জানান। বৈঠকে উত্তর-পূর্ব ভারতের কয়লা সেস ও বাণিজ্য পরিবহনের বিষয়ে আলোচনা হয় বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কোনও কথা হয়নি।
মাওবাদী সমস্যা বা কেন্দ্রীয় বাহিনী সরানো নিয়ে আলোচনা হয়েছে কি না জিজ্ঞাসা করলে, মমতা বন্দ্যোপাধ্যায় জানান এটা রাজ্যের অভ্যন্তরীণ বিষয়। এনিয়ে এই বৈঠকে কথা হয়নি। আলাদা করে অমিত শাহের সঙ্গেও তাঁর আলোচনা হয়নি বলেও জানান মমতা।
মুখ্যমন্ত্রী মধ্যাহ্নভোজ করেন না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের সম্মানে শুধু একটু রায়তা খেয়েছেন বলেও জানান মমতা।

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষপাতিত্বের প্রমাণ মিললে পিটিশন ফাইল: পর্যবেক্ষণ হাই কোর্টের

নির্বাচনের গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাতারাতি নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। বারবার বাংলার এসআইআর প্রক্রিয়ার শুরু...

আইএসসিতে দেশজয়, বারাসাতের স্বেতাদাত্রী – শিলিগুড়ির হৃষীর সাফল্যে নজির 

ফের বাংলার জয়জয়কার জাতীয় স্তরের মেধা তালিকায়। আইএসসি পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের সম্ভাব্য প্রথম স্থানাধিকারী...

সিলড স্ট্রংরুমে ব্যালটের কাজ, নেই রাজনৈতিক প্রতিনিধি! তৃণমূলের প্রতিবাদে স্বচ্ছতার আশ্বাস

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলছেন স্ট্রং রুম সিলড। অথচ কমিশনেরই ওয়েব কাস্টিংয়ে দেখা যাচ্ছে ব্যালট নিয়ে কাজ হচ্ছে।...

সাঁতার থেকে ফেলুদা, সব সামলেই আইসিএসইতে বাজিমাত বর্ধমানের নিপবীথির

আইসিএসই পরীক্ষার ফলে রাজ্যকে চমকে দিল বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী নিপবীথি দত্ত। ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য...