Friday, June 19, 2026

ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে গিয়ে ধৃত ১৭

Date:

Share post:

ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে গিয়ে গ্রেফতার হলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি দল। শুক্রবার ঘটনাটি ঘটেছে অসম-বাংলা সীমান্তের শ্রীরামপুর এলাকায়। এদিন উত্তরপ্রদেশ থেকে ওই স্বেচ্ছাসেবী সংস্থার ১৭ জনের একটি প্রতিনিধি দল অসমের ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে যান। কিন্তু অসম বাংলা সীমান্তের শ্রীরামপুরে তাদের পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ। প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিভিন্ন রাজ্য থেকে ১৭ জন সদস্যের একটি দল অসমের ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করতে যান। কিন্তু অভিযোগ, অসম বাংলা সীমান্তের শ্রীরামপুরে তাঁদের গ্রেফতার করে পুলিশ। সংবিধান অনুযায়ী, ভারতের কোথাও তাঁদের আটকানো যায় না বলে দাবি করেন প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের বক্তব্য, যদি সত্যি অসমে ডিটেনশন ক্যাম্প না থাকে তাহলে কেন ১৪৪ ধারা জারি করা হল। কেন তাঁদের গ্রেফতার করা হল।

আরও পড়ুন-এনআরসি নিয়ে আলোচনা হয়নি, অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে জানালেন মমতা

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...