Monday, May 11, 2026

কালীঘাটে শাহ কী চাইলেন?

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বাড়ির কয়েক হাত দূরেই শাহ। এদিন জোর কৌতূহল জাগে সাধারণ মানুষের মনে। কালীঘাটে গিয়ে কী চাইলেন অমিত?

জানা গিয়েছে, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো দিলেন অমিত শাহ৷ সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়। তিনজন একসঙ্গে নিজের নামের পাশাপাশি দেশের নাম এবং পার্টির নামে পুজো দিয়েছেন বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। তারপর তিনি প্রদীপ হাতে আরতিও করেন৷ তাঁর পুজোর সময় তিন জন পুরোহিতও ছিলেন৷ এমনটাই জানা গিয়েছে৷ এমনিতে কালীঘাট মন্দির দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকে। কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রী পুজো দেবেন বলে এদিন মন্দির দুপুরে খোলা রাখা হয়েছিল।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর মমতা সরকারকে উৎখাতের বার্তা বারবার শোনা গেল তাঁর গলায়। সভার শুরুতে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে নিজের বক্তৃতা শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের বক্তৃতা শেষ হয়ে গেলেই শহিদ মিনারের সভা ছেড়ে কালীঘাটে গেলেন অমিত শাহ। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সফর ঘিরে কালীঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এদিন সভার শুরুতে শাহ বলেন, ‘‘কালী মায়ের এই মহান মাটিকে আমার প্রণাম জানাই’’।

আরও পড়ুন-পুরভোট নয়, বিধানসভাই লক্ষ্য বোঝালেন অমিত

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...