Saturday, June 13, 2026

সিউড়ি থানায় হাজিরা মুকুলের

Date:

Share post:

হাজিরা দিতে ফের বীরভূমের সিউড়ি থানায় বিজেপি নেতা মুকুল রায়। লাভপুর থানার একটি খুনের মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে। সে মামলায় সোমবার তিনি থানায় হাজিরা দেন। ১ ঘণ্টার বেশি সময় ধরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁকে জেরা করেন।

২৩ জানুয়ারিও সিউড়ি থানায় হাজিরা দিয়েছিলেন মুকুল রায়। ওইদিন প্রায় ৬ ঘণ্টা তাঁকে জেরা করেন পুলিশের আধিকারিকেরা। প্রাক্তন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে ৩ সিপিএম নেতাকে খুনের অভিযোগ আছে। মণিরুল ইসলাম সেই সময় ফরওয়ার্ড ব্লক করতেন। যদিও পরে তিনি তৃণমূল যোগ দিয়ে বিধায়ক নির্বাচিত হন এবং সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।

২০১০ সালের জুন মাসে লাভপুরের নবগ্রামে সালিশি সভায় বচসার জেড়ে কাটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে খুন করার অভিযোগ ওঠে। ওই খুনের ঘটনায় লাভপুরের সই সময়ের তৃণমূল নেতা তথা বিধায়ক মণিরুল ইসলামের নাম জড়ায়। যদিও পরবর্তীতে তাঁর নাম বাদ যায়। এদিকে উচ্চ আদালতের নির্দেশে ফের তদন্ত শুরু করে বীরভূম পুলিশ। তারপরই গত ডিসেম্বর মাসে বোলপুর আদালতে পুলিশ যে চার্জশিট জমা দেয়, তাতে মণিরুল ইসলাম ও বিজেপি নেতা মুকুল রায়ের নাম রয়েছে। ওই ঘটনার পরেই আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা। আদালত তাঁকে কিছু দিনের জন্য রক্ষা কবচ দেয়। একই সঙ্গে নির্দেশ দেয়. তিনি বোলপুর, শান্তিনিকেতন ও লাভপুরে যেতে পারবেন না। এদিকে লাভপুরের তিনজন খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুকুল রায়কে তলব করে পুলিশ। মুকুল রায় বলেন, ভারতের একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপর তাঁর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। যে কোনও তদন্তকারী সংস্থা যখন তাঁকে ডাকবে তিনি উপস্থিত থাকবেন।

 

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...