Wednesday, May 6, 2026

বিরোধীদলের অভিযোগকে গুরুত্ব দিতে নয়া পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের

Date:

Share post:

রাজ্যের পুরসভা ভোট সুষ্ঠু ও অবাধ করতে উদ্যোগী রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল ও রাজ্যবাসীর অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চায় তারা। এইজন্য ইতিমধ্যেই ‘গ্রিভান্স সেল’ চালু করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রত্যেক জেলার সহকারী জেলাশাসকরা এই সেলের দ্বায়িত্বে। ইতিমধ্যেই কাজ শুরু করেছে এই সেল।
হাওড়া ও দুই ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে সোমবার বৈঠক করেন কমিশনের কর্তারা। কমিশন সূত্রে খবর, কীভাবে ‘গ্রিভান্স সেল’–এ অভাব অভিযোগ শুনে তা নিষ্পত্তি করতে হবে, তার খুঁটিনাটি তাঁদের বুঝিয়ে দেওয়া হয়।
বুধবার, রাজ্যের বাকি ১৮টি জেলার অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। তাঁদেরও এবিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আলোচনা হবে ভোটের প্রস্তুতি সংক্রান্ত অন্য বিষয় নিয়েও। পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই সবদিক দিয়ে প্রস্তুতি সেরে রাখছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন-জলদাপাড়ায় আগুন আতঙ্কে লোকালয়ে বন্য প্রাণ

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...